সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান: প্রতিমন্ত্রী ববি

রৌদ্রছায়া প্রকাশ ডেস্ক / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান: প্রতিমন্ত্রী ববি
শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান: প্রতিমন্ত্রী ববি

শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান: প্রতিমন্ত্রী ববি

হাজ্জাজের হাত থেকে সম্মাননা পেলেন মান্নান ভূঁইয়া

শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক লাভ করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। গত ৩ অক্টোবর শনিবার মোহাম্মদপুর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন দুলাল এমপি, জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. লিয়াকত আলী সহ অন্যান্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস এম মোমো।

সম্মাননা গ্রহণকালে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও সমাজ বিনির্মাণে ও মানবতার কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মানব কল্যাণ পরিষদের সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...