সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

আমীরুল ইসলাম লাইফ সাপোর্টে রয়েছেন

রৌদ্রছায়া প্রকাশ ডেস্ক / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

হাসপাতাল সূত্রে তার শারীরিক অবস্থার বিষয়টি জানানো হয়েছে।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বইই শিশুসাহিত্যের। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত আমীরুল ইসলাম। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...