সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

আহমেদ রউফ এর কবিতা

রৌদ্রছায়া প্রকাশ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

আ কা শ বু কে
– আহমেদ রউফ
ওই যে দেখো দূর আকাশে সাদা মেঘের খেলা
তার সাথে যে ছোট্ট গ্রাম একটি টিনের চালা
আঁকা বাঁকা পথের মাঝে একটি হিজল গাছ
এই যে আমি দাঁড়িয়ে আছি সবুজ নদীর পাশ।
এই আমারই ছোট্ট মনে স্বপ্ন আকাশ ছোঁয়া
নদীর পাড়ে দাঁড়িয়ে একা ভাবি মনে মনে
হতাম যদি মেঘ; থাকতাম আকাশ বুকে
এই তো আমার আশা; থাকুক মনের কোণে।

আপনার মন্তব্য প্রদান করুন...