সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

জীবন যখন শেখায় । তাহরীমা জাহান

রৌদ্রছায়া প্রকাশ ডেস্ক / ২২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

লেখক পরিচিতি


বাবার চাকরির সুবাদে নদী, প্রকৃতি আর মানুষের সহজ জীবনযাপনের সান্নিধ্যে বেড়ে ওঠা সেই দিনগুলো আজও তাঁর অনুভূতির ভুবনকে আলোকিত করে। পরে বাবার বদলির সূত্রে কৈশোর থেকেই ঢাকায় বসবাস, পড়াশোনা এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা।


তাহরীমা জাহান (ঝুমুর) জন্ম ১৯৮৬ সালে। শৈশবের রঙ লেগে আছে পদ্মার তীরের ঐতিহ্যবাহী শহ্র রাজশাহীর আকাশ-বাতাসে। বাবার চাকরির সুবাদে নদী, প্রকৃতি আর মানুষের সহজ জীবনযাপনের সান্নিধ্যে বেড়ে ওঠা সেই দিনগুলো আজও তাঁর অনুভূতির ভুবনকে আলোকিত করে। পরে বাবার বদলির সূত্রে কৈশোর থেকেই ঢাকায় বসবাস, পড়াশোনা এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা।

তিনি নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি, ইডেন মহিলা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স) এবং কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ তাঁর লেখালেখির মূল প্রেরণা। জীবন, ভালোবাসা, বিচ্ছেদ, স্মৃতি, প্রকৃতি, স্বপ্ন এবং মানুষের নীরব অনুভূতিগুলো তাঁর কবিতায় শব্দের নতুন আশ্রয় খুঁজে পায়। তিনি বিশ্বাস করেন, কিছু অনুভূতি গদ্যে নয়—কবিতার নীরব পঙ্ক্তিতেই সবচেয়ে সত্য হয়ে ওঠে।

বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। ভৌগোলিক দূরত্ব তাঁকে জন্মভূমি থেকে আলাদা করলেও বাংলা ভাষা, মাটি ও মানুষের প্রতি তাঁর মমত্ব আজও অটুট। সেই টান থেকেই জন্ম নেয় তাঁর প্রতিটি কবিতা—যেখানে স্মৃতি, অনুভব আর জীবনের অনুচ্চারিত কথারা একাকার হয়ে ওঠে।

আপনার মন্তব্য প্রদান করুন...