সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : সদা হাস্যজ্জ্বল সহজ-সরল শান্ত প্রকৃতির মেধাবী ব্যক্তি— নারায়ণগঞ্জ শহরের সুপরিচিত মুখ কবি, সাংবাদিক ও সংগঠক এ এস এম এনামুল হক প্রিন্স পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন।
২৭ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক ১০ টায় ঢাকা’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে কবি’র মৃতদেহ মাসদাইর নিজ বাস ভবনে আনা হয় এবং মাসদাইর বাইতুল আমান মসজিদ-এ বাদ যোহর জানাজা নামাজ শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এনামুল হক প্রিন্স জীবদ্দশায় সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি’র দ্বায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দধাম, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার, সাহিত্য সাময়িকী বর্ণ-এর সাথে সক্রিয় ভাবে জড়িয়ে ছিলেন। তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্র-পত্রিকা, সাহিত্য-সাময়িকী ও লিটল ম্যাগাজিনে কবিতা, গল্প, প্রবন্ধ লিখেছেন। এ পর্যন্ত তার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। লেখালেখির স্বীকৃতি স্বরূপ বেশকিছু গুনীজন সন্মাননা, স্মারক সম্মাননা, সনদ ইত্যাদি অর্জন করেছেন।
সর্বোপরি তিনি একজন মানবিক, সাহিত্য প্রেমী ও বন্ধুত্বসুলভ মিষ্টভাষী, সৃজনশীল–সুন্দর মানসিকতার অধিকারী ছিলেন। বহু গুণাবলী এবং ব্যক্তিত্ববান একজন মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বজনবিদিত। তার এই অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ শহরে শোকের ছায়া নেমে আসে। বন্ধু-স্বজন অনেকেরই কবিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে চোখের জল গড়িয়ে পড়ে।
কবি’র পরিবার, সাংবাদিক মহল, এবং সাংস্কৃতিক সংগঠন— সকলের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা চেয়ে সকালের নিকট দোয়া’র প্রার্থনা করেন।
তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন পরিবারের লোকজন, আত্নীয় স্বজন, শুভাকাঙ্খী এবং এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা-নারায়ণগঞ্জের বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক ওসামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...