সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নজরুল ইসলাম শান্তু । দুটি ছড়া

রৌদ্রছায়া প্রকাশ ডেস্ক / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নজরুল ইসলাম শান্তু । দুটি ছড়া
নজরুল ইসলাম শান্তু । দুটি ছড়া

নজরুল ইসলাম শান্তু । দুটি ছড়া

ক্ষমা করো কবি নজরুল, রবীন্দ্রনাথ 

অম্বরে মেঘ ছোঁয়ার আগেই পাচ্ছি যত বাঁধা
দেখছি হঠাৎ কলম হাতে ঠাকুরবাড়ি’র দাদা।
বলছে আমায় ক্ষিপ্ত চোখে শব্দ কলার জোরে
সবটা আমি দখল নিছি লাগবে না আর তোরে!
ভয় পেয়ে তাই দৌড়ে গিয়ে নদীর ঘাটে বসি
পিছন থেকে কে যেন এক ধরছে গলায় রশি!
টানছে কেবল বল প্রয়োগে দাম্ভিকতার স্বরে
নিদ্রা ভেঙে কাঁপতে থাকি প্রকান্ড এক জ্বরে!
আবার ঘুমাই ঘুমের ঘোরে হুশ থাকেনা আর
আমায় ধরার চেষ্টা ফিকির চলছে বারংবার!
বিদ্রোহী সুর বৃটিশ কাঁপায় সাম্যবাদীর ভিড়ে;
অমনি আমায় ঝাপটে ধরে লৌহ কপাট ছিঁড়ে।
নজরুল এবং রবীন্দ্রনাথ ছুড়লো রে হুংকার
বাংলা ভারত সব আমাদের অন্যতে নেই আর!
ঘাড় বাঁকিয়ে অমনি দাঁড়াই ক্ষিপ্র কলম হাতে
বলছে দু’জন প্রাণের সুজন লেখালেখির খাতে…
কোনো কিছু বাদ রাখি নাই আমরা দাদা-নাতি
সবকিছু তো মিমাংসীত বাঘ ভালুক আর হাতি!
ভুল ভাঙাতেই অমনি তাদের পাঁ জড়িয়ে  ধরি
রবীন্দ্র ও নজরুলে কই, স্যরি…আই এম স্যরি।

ক্ষমা করো কবি নজরুল ও রবীন্দ্রনাথ 

অম্বরে মেঘ ছোঁয়ার আগেই পাচ্ছি যত বাঁধা
দেখছি হঠাৎ কলম হাতে ঠাকুরবাড়ি’র দাদা।
বলছে আমায় ক্ষিপ্ত চোখে শব্দ কলার জোরে
সবটা আমি দখল নিছি লাগবে না আর তোরে!
ভয় পেয়ে তাই দৌড়ে গিয়ে নদীর ঘাটে বসি
পিছন থেকে কে যেন এক ধরছে গলায় রশি!
টানছে কেবল বল প্রয়োগে দাম্ভিকতার স্বরে
নিদ্রা ভেঙে কাঁপতে থাকি প্রকান্ড এক জ্বরে!
আবার ঘুমাই ঘুমের ঘোরে হুশ থাকেনা আর
আমায় ধরার চেষ্টা ফিকির চলছে বারংবার!
বিদ্রোহী সুর বৃটিশ কাঁপায় সাম্যবাদীর ভিড়ে;
অমনি আমায় ঝাপটে ধরে লৌহ কপাট ছিঁড়ে।
নজরুল এবং রবীন্দ্রনাথ ছুড়লো রে হুংকার
বাংলা ভারত সব আমাদের অন্যতে নেই আর!
ঘাড় বাঁকিয়ে অমনি দাঁড়াই ক্ষিপ্র কলম হাতে
বলছে দু’জন প্রাণের সুজন লেখালেখির খাতে…
কোনো কিছু বাদ রাখি নাই আমরা দাদা-নাতি
সবকিছু তো মিমাংসীত বাঘ ভালুক আর হাতি!
ভুল ভাঙাতেই অমনি তাদের পাঁ জড়িয়ে  করি
১৭. ২০২৬ নারায়নগঞ্জ
লেখক : নজরুল ইসলাম শান্তু, ছড়াকার

আপনার মন্তব্য প্রদান করুন...